27.2 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে জুলাই/২৪ পুনর্জাগরণ কর্মসূচির দেয়ালে দেয়ালে গ্রাফিতি

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে জুলাই/২৪ পুনর্জাগরণ কর্মসূচির রঙে দেয়ালে দেয়ালে গ্রাফিতি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) চাঁদপুর সরকারি মহিলা কলেজের বহি বিভাগ দেয়ালে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন।
সকাল ১০টায় শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮টি টিম অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩জন বিজয়ী বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।

গ্রাফিতি প্রতিযোগিতার বিষয়ে জেলা প্রশাসক মো: মোহসীন উদ্দিন বলেন জুলাই অভ্যুত্থানে গ্রাফিতির ব্যাপক ভূমিকা ছিল। মানুষের অধিকারের দাবি ফুটিয়ে তোলা হচ্ছে এই গ্রাফিতির মাধ্যমে।

গ্রাফিতি প্রতিযোগিতার আয়োজন বিষয়ে জেলা পুলিশ সুপার মো: আব্দুর রকিব বলেন, শিক্ষার্থীদ মনের ভেতর জুলাই বিপ্লব নিয়ে যে চিন্তা চেতনা, তা তারা গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলছে। এমন কর্মকান্ড তাদের মধ্যে অপরাধ প্রবণতা কমিয়ে আনবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ