ষ্টাফ রিপোটার ॥ চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে নগদ অর্থ সহ তালিকাভুক্ত ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার আমিরা বাজার বিশ্ববন্দ এলাকা থেকে তাদের আটক করা হয়। বিকেল চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প বিশ্ববন্দ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় জুয়ারি খোকন বেপারী (৪৫), বাচ্চু মিয়া (৪৭), মো: আমিন (৪৪), মো: মফিজ (৪৬) ও মো: দুলাল (৪৭)কে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ১শ’ ৩০ টাকা এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং আটক জুয়াড়িদের ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।




