26.8 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

চাঁদপুরে বিএনপি অফিসে হামলা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

 ষ্টাফ রিপোটার ॥  চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সদস্য মো: আলাউদ্দিন ভূঁইয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানা ও চাঁদপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২০২২ সালের ১ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছিলেন। ওই সময় আ’লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। এঘটনায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এই ঘটনায় মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে গোবিন্দপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর ভূঁইয়া বাড়ির প্রয়াত চেয়ারম্যান খাজা আহম্মদ ভূঁইয়ার ছেলে।

ফরিদগঞ্জ থানার ওসি মো: শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি কার্যালয়ে ভাঙচুর মামলায় পলাতক থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ