26.1 C
Bangladesh
মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
spot_imgspot_img

চাঁদপুরে ভোক্তার অভিযানে ৬০ হাজার জরিমানা

ষ্চাঁটাফ রিপোটার । চাঁদপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর  অভিযানে  ৩টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা  হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী কর্তৃক  শহরের স্টেডিয়াম রোড  ও আদালত পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯  অনুযায়ী  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট এবং টেস্টের আগেই বিভিন্ন মেডিকেল  রিপোর্ট তৈরি পাওয়ায় নিউ ইসলামিয়া প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার , ফিজিসিয়ান স্যাম্পল ও মেডিকেল  পরীক্ষার কিট ক্রয়ের ডকুমেন্টস না থাকায় পিয়ারলেস ডক্টরস পয়েন্টকে ৫ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় জাহাঙ্গীর খানকে ৫ হাজার সহ মোট ৬০ হাজার টাকা  জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট, পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ