27.2 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

ষ্টাফ রিপোটার। চাঁদপুরে সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
“সাদাছড়ি আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” শীর্ষক আলোচনায় প্রধান অতিথি বলেন, কিছু দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের বক্তব্যের সূত্র ধরেই বলি— এটা পুরোপুরি সত্য নয় যে আপনারা সরকারি সুবিধা পান না। যেমন আমাদের ওএমএস প্রকল্পে সবার জন্য চাল উন্মুক্ত, যেখানে বাজারের তুলনায় অনেক কম দামে তা পাওয়া যায়। ঈদ উপলক্ষে ভিজিএফের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সহায়তাও দেওয়া হয়। আমি সব ইউএনও ও চেয়ারম্যানদের নির্দেশ দেব, যেন দৃষ্টি প্রতিবন্ধীরা এসব সুবিধা নিশ্চিতভাবে পান।
আজকের এই সাদাছড়ি শুধুমাত্র একটি লাঠি নয়, এটি প্রতীকি দায়িত্ব বোধের প্রতীক। একজন দৃষ্টি প্রতিবন্ধী যখন রাস্তা পার হতে চান, এই ছড়িটি আমাদের মানবিক দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। হাসপাতাল, অফিস, কিংবা জনসমাগমে সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা সৃষ্টি করে।
জেলা প্রশাসক জানান, আগামী ৭ দিনের মধ্যে যাদের সাদাছড়ি বা সানগ্লাস নেই, তাদের তালিকা আমার কাছে পৌঁছে দিন। আমি ব্যক্তিগতভাবে ব্যবস্থা করবো। সরকারি চাকরিতে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়োগের সুযোগ আছে— সমাজকে এবিষয়ে সচেতন হতে হবে। আজ যারা চোখে দেখতে পান, তাদের বলবো— আশেপাশের দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়ান।
জেলায় তালিকাভুক্ত ৭ হাজার ৬শ’ ৬৬ জন দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে। তাদের কেউ যেন সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
জেলা প্রতিবন্ধী কেন্দ্রের কর্মকর্তা  সুমন চন্দ্র নন্দীর সঞ্চালনায়- বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সিভিল সার্জন প্রতিনিধি ডা: আব্দুল্লাহ আল জোবায়ের, জেলা শিক্ষা অফিসার মো: রুহুল্লাহ, প্রেসক্লাব সভাপতি  রহিম বাদশা প্রমুখ। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পাশাপাশি মাজহারুল হক চক্ষু হাসপাতালের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ