31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

শাহরাস্তি নবাগত নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: শাহরাস্তিতে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের সঙ্গে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, ধর্মীয় নেতা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

নবাগত ইউএনও মনিরা খাতুনের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভুঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাকসুদ আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান মিয়া, পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, জামেয়া ইসলামীয়া ফেরুয়ার মুহতামিম মাওলানা মো. আবুল হাসান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, নিজমেহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা লাভলী এবং শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজলসহ অনেকে।

সভায় বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের জনবান্ধব বিভিন্ন উন্নয়ন ও সংস্কারমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের শাহরাস্তি আগমনকে কেন্দ্র করে তাঁর নিরলস পরিশ্রম ও প্রশাসনিক দক্ষতার কথাও তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান ইউএনওর নেতৃত্বে উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার মানোন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবাগত ইউএনও মনিরা খাতুন বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। উপজেলার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ