27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

চাঁদপুর জেলা প্রশাসকের সঙ্গে সামিরার সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: জাতীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের গৌরবময় সাফল্যের পর চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার (১ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সামিরা জাতীয় পর্যায়ে অর্জিত সম্মাননা, সনদপত্র ও পুরস্কার জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন।

এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সামিরার অসাধারণ সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, জাতীয় পর্যায়ে এমন কৃতিত্ব শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জন নয়, এটি সমগ্র চাঁদপুর জেলার জন্য গর্বের বিষয়। সামিরার এ সাফল্য জেলার অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। আমি আশা করি, সে ভবিষ্যতে উচ্চশিক্ষা, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করবে।

তিনি আরও বলেন, মেধা, অধ্যবসায় ও সৎ প্রচেষ্টার মাধ্যমে তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে। সামিরার মতো শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসন সবসময় রয়েছে।
সামিরা মেহনাজ নুসরাত জেলা প্রশাসকের আন্তরিক শুভেচ্ছা, মূল্যবান পরামর্শ ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জেলা প্রশাসকের অনুপ্রেরণামূলক বক্তব্য ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রেরণা জোগাবে।

সৌজন্য সাক্ষাৎ শেষে স্মৃতিচিহ্ন হিসেবে আলোকচিত্র ধারণ করা হয়। এ সময় উপস্থিত সবাই সামিরা মেহনাজ নুসরাতের উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান ও নুসরাতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ