30.2 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস#চাঁদপুর শাহতলীতে ইয়াবাসহ শান্ত কারী আটক#স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’#মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি জোট#পিছিয়ে পড়া মানুষকে পেছনে ফেলে দেশ এগোতে পারে না: এম এ হান্নান এমপি#ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন

কচুয়ায় সিএনজি শ্রমিক সমিতির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কচুয়া প্রতিনিধি: কচুয়া-কাশিমপুর সড়কে ঘোষিত সিএনজি চালক সমিতির নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন স্থানীয় সিএনজি চালক ও শ্রমিকরা। সোমবার (৬ জুলাই) সকালে কচুয়া পৌর বাজারে সিএনজি স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, কচুয়া-কাশিমপুর সড়কের সিএনজি চালক সমিতির মোট ১৩৫ জন নিবন্ধিত সদস্য রয়েছেন। সমিতির সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে একটি মহল গায়ের জোরে এবং স¤পূর্ণ অবৈধভাবে একটি ‘পকেট কমিটি’ ঘোষণা করেছে। অথচ পূর্ব থেকেই সমিতির একটি বৈধ আহ্বায়ক কমিটি বিদ্যমান রয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে যে সকল চালক ও শ্রমিকরা দলের পক্ষে সক্রিয় আন্দোলন ও সংগ্রামে অংশ নিয়েছিলেন, পরিকল্পিতভাবে তাদের নতুন এই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে কিছু সুবিধাভোগী ও নবাগত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা স্থানীয় চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির প্রতি বিষয়টি সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। সেই সাথে সকল ড্রাইভার ও শ্রমিকের মতামতের ভিত্তিতে এবং স্বচ্ছ ভোটাভুটির মাধ্যমে প্রকৃত শ্রমিকদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পূর্বের সিএনজি ড্রাইভার সমিতির আহ্বায়ক মো. কবির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. স্বপন (১), মো. স্বপন (২), শ্রমিক নেতা জামাল হোসেন, মো. তানজিল এবং মো. কামাল হোসেন প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ