31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

ফিলিস্তিন-লেবাননের প্রতি সংহতি জানিয়ে চাঁদপুরে ফুটবলপ্রেমীদের বিক্ষোভ র‍্যালি

চাঁদপুর প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলের উৎসবমুখর আবহের মধ্যেও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের প্রতি সংহতি জানিয়ে চাঁদপুরে ব্যতিক্রমধর্মী বিক্ষোভ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ফুটবলপ্রেমী।

রোববার (১৯ জুলাই) বিকেলে মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত ‘ফুটবল বিশ্বকাপ জোন’ থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘Free Palestine’‘Free Lebanon’ লেখা ফেস্টুন, ব্যানার এবং ফিলিস্তিন ও লেবাননের জাতীয় পতাকা। তারা যুদ্ধবিধ্বস্ত দেশ দুটির সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্যের নেতৃত্বে র‍্যালিটি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে মুক্তিযোদ্ধা সড়ক, মিশন রোড চত্বর প্রদক্ষিণ করে শহরের ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মারজুক মুঈদ ঐশ্বর্য বলেন, “খেলাধুলা মানুষকে যেমন একত্রিত করে, তেমনি বিশ্বের যেকোনো প্রান্তে মানবিক সংকট দেখা দিলে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ফিলিস্তিন ও লেবাননের নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি এই মানবিক উদ্যোগে অংশ নেওয়া সকল ফুটবলপ্রেমী ও সচেতন নাগরিকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অংশগ্রহণকারীরা জানান, ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি মানবতা, সম্প্রীতি ও বৈশ্বিক ঐক্যেরও প্রতীক। সেই বিশ্বাস থেকেই যুদ্ধবিধ্বস্ত মানুষের প্রতি ভালোবাসা ও সংহতি প্রকাশে তারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

মানবিক বার্তা ও শান্তির আহ্বানে আয়োজিত এই ব্যতিক্রমী র‍্যালি নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করে এবং পথচারীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ