30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

চাঁদপুর বালুবাহী নৌযান মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির সভা

স্টাফ রিপোর্টার: চাঁদপুর বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতি লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে সাধারণ সভা ও নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। এতে সভাপতি পদে মো. নাছির আহাম্মদ ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে ফরিদ আহমদ খাঁন শিপন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ সময় ৩ বছর মেয়াদে ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটিও ঘোষণা করা হয়।

সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেনঃ সভাপতি মোঃ নাছির আহম্মদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ খান শিপন, কোষাধক্ষ মোঃ শহীদুল্লাহ ভূঁইয়া, সদস্য মোঃ হোসেন, মহিউদ্দিন বেপারী, মোঃ সোহেল রানা, মোঃ শাহজাহান খলিফা, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নজরুল ইসলাম, আবুল কালাম পাঠান ও মোঃ শাহজাহান পাটোয়ারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কার্যালয়ের সহকারী নিবন্ধক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চাঁদপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুন নাহার, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালামসহ সমিতির সদস্যরা।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং নৌযান মালিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ