30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

দীপ্ত টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হলেন মমিনুল ইসলাম

নতুন একটি পথচলার সূচনা করেছেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব এবং বাংলাদেশের প্রথম সারির দৈনিক কালবেলা পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি সাংবাদিক মমিনুল ইসলাম।

গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গণমাধ্যম প্রতিষ্ঠান দীপ্ত টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন।

মমিনুল ইসলামের নিয়োগে মতলব উত্তর ও চাঁদপুরের সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা তার নতুন কর্মক্ষেত্রে সফলতা কামনা করেন।

নিয়োগের অনুভূতি জানিয়ে মমিনুল ইসলাম বলেন, এই অর্জন তার জন্য আনন্দের পাশাপাশি নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জেরও। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে চাঁদপুরের মানুষের কথা তুলে ধরতে এবং জনস্বার্থের সংবাদ সাহসিকতার সঙ্গে প্রকাশ করতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাদারিত্ব কাজে লাগিয়ে দীপ্ত টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে মমিনুল ইসলাম আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে মানুষের কথা তুলে ধরবেন।

সূত্র: দৈনিক আদি বাংলা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ