27.2 C
Bangladesh
সোমবার, নভেম্বর ২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

প্রশিক্ষণের জন্য রাঙামাটিতে এপিসি আনা হয়েছে, গুজবে কান না দিতে পুলিশের আহ্বান

রাঙামাটি, ৭ সেপ্টেম্বর ২০২৬: জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের আর্মড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি চলাচলের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে রাঙামাটি জেলা পুলিশ।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার পূর্বপ্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এসব এপিসি রাঙামাটিতে আনা হয়েছে।

জেলার বিভিন্ন স্থানে আগামী ১৫ দিন প্রশিক্ষণ কার্যক্রম চলবে। কাজ শেষে আনুমানিক দুই সপ্তাহ পর যানগুলো ঢাকায় ফিরে যাবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, এপিসিগুলো স্থায়ীভাবে মোতায়েন বা কোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলার জন্য আনা হয়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে যাচাই করে তথ্য প্রচারের আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

সোমবার শহরের মারী স্টেডিয়াম ও হাসপাতাল সড়কের পাশে পুলিশের সাঁজোয়া যানগুলোর অবস্থান দেখা যায়। পরে যানগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরে নানা ধরনের গুজব ছড়াতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ জরুরি তথ্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।

রাঙামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বাসসকে বলেন, প্রশিক্ষণের জন্য যানগুলো রাঙামাটিতে আনা হয়েছে। সাজেক, আরশি নগর, পুলিশ লাইন্সসহ শহরের বিভিন্ন এলাকায় এগুলো প্রশিক্ষণে ব্যবহার করা হবে। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ