30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

মদনে বটির আঘাতে বাবা নিহত, ছেলে আটক

অনলাইন ডেস্ক: নেত্রকোনার মদনে বটির আঘাতে কুন্ডু মিয়া ওরফে এলাহি (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে আলাই মিয়া ওরফে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ। বুধবার ভোরে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে。

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে প্রায় দুই দিন ধরে ইয়াসিন ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না। বুধবার ভোরে নামাজ শেষে কুন্ডু মিয়া রান্নাঘরে চা বানাতে গেলে ইয়াসিনও সেখানে যান। বাবা তাকে কলা বা অন্য কিছু খেতে বলার পর একপর্যায়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে তাঁর ঘাড়ের পেছনে আঘাত করা হয় বলে জানা গেছে。

আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান কুন্ডু মিয়া। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন。

ঘটনার পর ইয়াসিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে。

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন করিম জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে ইয়াসিনের কিছুটা মানসিক সমস্যার কথা জানা গেছে। তবে বিষয়টি পুলিশ যাচাই করে দেখছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে。

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ