31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: চীনের মোকি শহরে চলমান অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে জাপানের বিপক্ষে পরাজিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। দুর্দান্ত লড়াই শেষে শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে গতবার পুরুষদের মতো এবার নারী দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত।

নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে এশিয়া থেকে চারটি দল অংশ নেওয়ার কথা। সেই হিসেবে যুব এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা চার দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক দেশ সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে।

পরবর্তী বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হলে যুব এশিয়া কাপে পঞ্চম স্থান অর্জনকারী দলেরও বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকতে পারে বলে মনে করছেন বাংলাদেশ হকি দলের পাকিস্তানি কোচ আরিফ আলী।

আগামী পরশু বাংলাদেশের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ কোরিয়া কিংবা মালয়েশিয়া।

প্রথম তিন কোয়ার্টারে লড়াই

জাপান নারী হকিতে শক্তিশালী দল হলেও বাংলাদেশ প্রথম কোয়ার্টারে তাদের গোলের সুযোগ দেয়নি। দ্বিতীয় কোয়ার্টারে এক গোলের লিড নেয় জাপান। তৃতীয় কোয়ার্টার শেষে ব্যবধান একই ছিল। শেষ কোয়ার্টারে আরও এক গোল হজম করে বাংলাদেশ।

আগামীকাল বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-২০ দল জাপানের বিপক্ষে খেলবে। ওই ম্যাচে জিততে পারলে আবারও যুব হকির বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। হারলে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে লড়তে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ