27.6 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

পুরাণবাজারে ২২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: চাঁদপুর শহরের পুরাণবাজার বড় মসজিদ সংলগ্ন নতুন রাস্তার ট্রাকঘাট এলাকায় ব্যবসায়ী, শ্রমিক ও যুবসমাজের যৌথ উদ্যোগে ২২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এ মাহফিল চলে。

মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও ঢাকার জামিয়া তা’লীমিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফীজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানীর পীর সাহেব আল্লামা আশেকে এলাহী।

ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইব্রাহীম খলিল মাদানীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন আলহাজ মাওলানা ফরিদ আহমাদ, খতিব, মাতব্বর বাড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ এবং হাফেজ মাওলানা মুফতি কবির আহমদ, মুহতামিম, মোহাম্মদীয়া আরাবিয়া কওমি মাদরাসা, সাভার, ঢাকা।

এলাকার ব্যবসায়ী, শ্রমিক ও সর্বস্তরের তাওহিদী জনতার অংশগ্রহণে মাহফিলটি অনুষ্ঠিত হয়। বক্তারা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে দৈনন্দিন জীবন পরিচালনার বিষয়ে আলোচনা করেন।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পুরাণবাজার ট্রাকঘাট এন্তেজামিয়া কমিটির সভাপতি লোকমান হোসেন বেপারী, সাধারণ সম্পাদক বাদশা মাঝিসহ কমিটির অন্যান্য সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ