31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু#একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা

নজরুল বর্ষে তিন কবিকে শ্রদ্ধা জানাল সুরধ্বনি সংগীত একাডেমি

অনলাইন ডেস্ক: নজরুল বর্ষ উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের স্মরণে বর্ণাঢ্য স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করে সুরধ্বনি সংগীত একাডেমি, চাঁদপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সুরধ্বনি একাডেমির সাবেক সভাপতি হাফেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির অধ্যক্ষ অনিতা নন্দী।

স্মরণোৎসবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঈনুদ্দিন লিটন ভূঁইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদ হোসেন মোল্লা, ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সপ্তসুর সংগীত একাডেমির সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, উপদেষ্টা বিপ্লব কুমার কর্মকার, সংগঠনের সভাপতি মো. মাসুদ হোসেন ও সহ-সভাপতি এমদাদুল হক মিলনসহ অন্যরা।

সাহিত্যকর্ম ও অবদান স্মরণ

আলোচনা সভায় তিন কবির সাহিত্যকর্ম, জীবনদর্শন এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁদের অবদান স্মরণ করা হয়। বক্তারা রবীন্দ্রনাথের মানবতা ও সৌন্দর্যবোধ, নজরুলের সাম্য ও দ্রোহের চেতনা এবং সুকান্তের গণমানুষের স্বপ্ন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ধারাবাহিক সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে সুরধ্বনি একাডেমির সংগীত বিভাগের উত্তীর্ণ ১৩ জন সদস্যকে সম্মাননা দেওয়া হয়। অতিথিরা তাঁদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। পরে কবিতা আবৃত্তি, গান ও নৃত্যের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তিন কবির সৃষ্টি ঘিরে আয়োজিত পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ