30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

মতলব দক্ষিণে ধর্ষণের ভিডিও ছড়ানোর অভিযোগ, গণপিটুনির পর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী পিটুনি দিয়ে মোবারক হোসেন সরদারকে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মোবারক হোসেন সরদার (৫২) ওই এলাকার মৃত হোসেন আলী সরদারের ছেলে। তাঁর চার সন্তান রয়েছে এবং ভুক্তভোগী কিশোরী সম্পর্কে তাঁর নাতনি হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তিন থেকে চার মাস আগে মোবারক সরদার ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করেন—এমন অভিযোগ রয়েছে। বিষয়টি কাউকে না জানাতে কিশোরীকে ভয়ভীতি দেখানোরও অভিযোগ করা হয়েছে। তিন থেকে চার দিন আগে ভিডিওটি বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় মোবারক সরদারের বাড়িতে সালিশ বসে। তবে তিনি সেখানে উপস্থিত না হয়ে চলে যাওয়ায় সেদিন বিষয়টির সমাধান হয়নি। শুক্রবার সকালে তিনি বাড়িতে ফিরলে স্থানীয় বাসিন্দারা তাঁকে মারধর করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।

মোবারক সরদার বর্তমানে পুলিশ হেফাজতে মতলব সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নঈমুল ইসলাম রাজিব জানান, তাঁর মাথা ও শরীরে জখম রয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ভুক্তভোগীর বাবা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোবারক সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ