31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

জনগণকে যোগ্য ও দক্ষ জনসম্পদে রূপান্তর সরকারের অন্যতম লক্ষ্য: আব্দুল খালেক

অনলাইন ডেস্ক: জনগণকে যোগ্য ও দক্ষ জনসম্পদে রূপান্তর করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। তিনি বলেছেন, সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায় ও অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে এবং গড়ে উঠবে সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১৮ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

আব্দুল খালেক বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে সরকার রয়েছে। আর্থিক সংকটে থাকা মানুষকে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে, যা চলমান কার্যক্রমের অংশ। মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন। আল্লাহ তাকে সুস্থ রাখলে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

আব্দুল খালেক বলেন, জ্ঞান ও সঠিক দক্ষতা থাকলে কোনো তরুণ পিছিয়ে থাকবে না। এলাকার তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তিতে পরিণত করা সরকারের অন্যতম লক্ষ্য। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবে।

অনুষ্ঠানে স্বপন কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য দেন উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন মন্ডল, আবু জাফর সোহেল রানা, ফিরোজ কবির কাজল, আমিনুল ইসলাম, মঈনুল ইসলাম মঈন, নাজমুল হুদা ও আব্দুর রহমান রাজুসহ অনেকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ