30.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

পাকশীতে ট্রলার দুর্ঘটনা, ১৪ ঘণ্টা পরও নিখোঁজ ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে ট্রলার দুর্ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পরও রাকিবুজ্জামান রকির (৩০) সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নদীতে পড়ে যাওয়া আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়পাড়া এলাকার মৃত হাছান আলীর ছেলে। তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম।

উদ্ধার হওয়া দুজন হলেন ঝিনাইদহের শৈলকূপার একই এলাকার বিদ্যুৎ আলীর ছেলে মো. লিটন (৩৮) এবং কুষ্টিয়ার আরাপাড়া এলাকার ওহাব (৪৫)।

নৌ-পুলিশ ও উদ্ধার হওয়া দুজনের সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপার কাতলা ঘাট থেকে প্রায় ১২০ জন একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে যান। মাজার এলাকা ঘুরে রাতে ফেরার সময় পাকশীর পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ট্রলারটি ৪ নম্বর পিলারে ধাক্কা খায়। এতে রাকিবুজ্জামান রকি, লিটন ও ওহাব নদীতে পড়ে যান। পরে ট্রলারে থাকা অন্যরা লিটন ও ওহাবকে উদ্ধার করতে পারলেও রকি পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ি, ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। মাঝরাত পর্যন্ত অভিযান চালিয়েও রকির সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালেও তাকে উদ্ধারে অভিযান অব্যাহত ছিল।

লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ট্রলার থেকে পড়ে তিনজন নদীতে নিখোঁজ হয়েছিলেন। তাঁদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাকিবুজ্জামান রকি এখনো নিখোঁজ রয়েছেন এবং তাকে উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ