31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা

অনলাইন ডেস্ক: ফরিদগঞ্জ উপজেলার আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ডা. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন আষ্টা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ব্যবসায়ী মো. মনির পাটওয়ারী এবং গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য মো. মফিজুল ইসলাম চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে সমন্বয় জরুরি। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও মানসম্মত করতে নবগঠিত এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। উন্নয়নমূলক কাজে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা এবং সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, নবগঠিত এডহক কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ