31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক: পিরোজপুরের নাজিরপুরে ১২ বছরের নিজের মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে অটোচালক বাবা অহিদুল মোল্লাকে (৪০) আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বইবুনিয়া আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এর আগে ক্ষুব্ধ এলাকাবাসী অহিদুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটক অহিদুল মোল্লা বাগেরহাটের চিতলমারী উপজেলার ডোবাতলা গ্রামের ফজর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাটিভাঙ্গা ইউনিয়নের বইবুনিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছিলেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, কয়েক বছর আগে অহিদুলের প্রথম স্ত্রী আত্মহত্যা করার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী বর্তমানে প্রবাসে রয়েছেন। প্রথম স্ত্রীর তিন সন্তানকে নিয়ে তিনি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকতেন।

ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীর দাবি, বাবার ভয়ভীতির কারণে তিনি দীর্ঘ ছয় মাস নির্যাতনের শিকার হন। বিষয়টি দাদিকে জানালেও কোনো প্রতিকার পাননি বলে জানান তিনি। পরে সোমবার সকালে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কাছে ঘটনাটি জানান। স্থানীয়দের দাবি, অহিদুল বাড়িতে এলে তারা তাকে মারধর করেন এবং একপর্যায়ে তিনি ঘটনার কথা স্বীকার করেন।

খবর পেয়ে নাজিরপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় অহিদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একই সঙ্গে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ