31.2 C
Bangladesh
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে সরকার: মাহ্দী আমিন#আজ ফরিদগঞ্জে আসছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব#আমনের জমিতে আগাছা দমনে ব্যস্ত মতলব উত্তরের কৃষক#মতলব উত্তরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২#মাঠ ও উপকরণ সংকটে ওছমানিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ব্যাহত#মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ#মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতার দাফন সম্পন্ন, এমপির শোক#শাহরাস্তিতে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা#মতলব উত্তরের ফতেহপুর পশ্চিমে নারী সমাবেশ#মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা কার্যক্রম শুরু

সফরমালী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের সফরমালী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট তাফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. হাসান আলী খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক সাইফুল আলম খান, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আবদুল খালেক গাজী ও অভিভাবক প্রতিনিধি ফারহানা আক্তার।

সভায় কল্যাণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলী বেপারী, ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সেলিম বকাউল, সাবেক শিক্ষক আব্দুল গনি মাস্টার, সমাজসেবক জাফর খান, রাজনীতিবিদ গিয়াস উদ্দিন ভূঁইয়া, সাবেক অভিভাবক সদস্য মিজান গাজী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক ফারভিন আক্তার, ধর্মীয় শিক্ষক ফিরোজ মামুন এবং শাহজালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল তপাদার বক্তব্য দেন।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, পরিচ্ছন্ন পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধাবী হওয়ার পাশাপাশি আদর্শ ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

এসএসসি পরীক্ষার টেস্টে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেওয়ার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নবগঠিত কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করা হয়।

সভায় বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মনির হোসেন ভুঁইয়া, হেলাল হোসেন, আব্দুল মান্নান মৃধা, সাবেক ছাত্রনেতা নুরে আলম খান, সিনিয়র সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও মোরশেদ মিয়াসহ শিক্ষক, সাবেক অভিভাবক সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গত ৮ সেপ্টেম্বর কুমিল্লা শিক্ষা বোর্ড সফরমালী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ