32.7 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুর-হাইমচর সড়কের অসমাপ্ত সংস্কারকাজ দ্রুত শেষের দাবি#যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁদপুর শহর জামায়াতের দাওয়াতী কার্যক্রম ও সদস্য ফরম বিতরণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত মাসব্যাপী দাওয়াতী কার্যক্রম ও গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে দাওয়াতী কার্যক্রম পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মিশন রোড এলাকায় সাধারণ মানুষের মধ্যে দাওয়াতী লিফলেট ও সদস্য ফরম বিতরণ করেন স্থানীয় নেতৃবৃন্দ। কার্যক্রমে নেতৃত্ব দেন শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খান।

অ্যাড. শাহজাহান খান জানান, কেন্দ্রঘোষিত কর্মসূচি ১ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তাঁর দাবি, দাওয়াতী কার্যক্রমে সাধারণ মানুষের সমর্থন পাওয়া গেছে। অনেকে দলে যোগদানের উদ্দেশ্যে সদস্য ফরম নিয়েছেন বলেও তিনি জানান।

তিনি বলেন, এ কার্যক্রম ও গণসংযোগের লক্ষ্য মানুষের কাছে ইসলামী জীবনব্যবস্থার বার্তা পৌঁছে দেওয়া এবং আল্লাহ ও আল্লাহর রাসুলের নিয়মকানুন মেনে চলতে সাধারণ মুসলমানদের উদ্বুদ্ধ করা।

অ্যাড. শাহজাহান খান আরও বলেন, জামায়াতে ইসলামীর একটি লক্ষ্য হলো সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যাতে দেশের নাগরিকেরা হয়রানির শিকার না হয়ে নাগরিক অধিকার ভোগ করতে পারেন।

এ সময় ১২ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা ফিরোজ আল মামুন, সেক্রেটারি মো. আল আমিন বেপারীসহ ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ