27.4 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ফরিদগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার#প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী#জাবির শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ঝর্না#বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির#স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে#সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য#হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা#কচুয়া কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান#দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা#হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস

প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রাথমিক শিক্ষার্থীদের নিরাপত্তা, জীবনদক্ষতা ও বাস্তবজ্ঞান বাড়াতে কারিকুলামে বছরজুড়ে ১২টি জীবনঘনিষ্ঠ থিমকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রাজধানীর একটি অভিজাত হোটেলে হেইলিবেরি ভালুকা ও ক্যামব্রিজের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সেফগার্ডিং লিডারশিপ সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীরা শুধু বইয়ের জ্ঞান অর্জন করবে না; নিরাপদ থাকা, দায়িত্বশীলভাবে জীবন পরিচালনা এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে সামলানোর মতো বাস্তব জীবনদক্ষতাও শিখবে।

তিনি জানান, নতুন করে কারিকুলাম সংস্কারের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম নিয়ে কাজ করা হবে। নির্দিষ্ট মাসের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই মাসের বিভিন্ন বিষয়ের পাঠে উদাহরণ, সংখ্যা, প্রশ্ন ও আলোচনা যুক্ত করা হবে। এতে বইয়ের পাঠের সঙ্গে বাস্তব জীবনের বিষয়গুলো মিলিয়ে নিতে শিক্ষার্থীদের সুবিধা হবে।

প্রতিমন্ত্রী বলেন, কোনো মাসে অগ্নিনিরাপত্তা থিম নির্ধারিত হলে গণিত, ভাষা ও অন্যান্য বিষয়ের পাঠেও এ-সংক্রান্ত উদাহরণ ও আলোচনা যুক্ত করা যেতে পারে। একইভাবে সড়ক নিরাপত্তা, পানিতে নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা এবং দুর্যোগ মোকাবিলার মতো বিষয়গুলো পর্যায়ক্রমে গুরুত্ব পাবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে, যেখানে প্রতিটি শিশু নিরাপদ পরিবেশে বিদ্যালয়ে উপস্থিত থাকবে এবং শ্রেণিকক্ষে কার্যকরভাবে শিখবে। এ জন্য শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তার পাশাপাশি জীবনদক্ষতা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম নিরাপত্তা ও শিক্ষার মান নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়নের কাজ করছে বলেও জানান তিনি। নির্ধারিত মানের চেয়ে ভালো ব্যবস্থা থাকা প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যেতে পারবে। সরকারের লক্ষ্য ন্যূনতম মান সবার জন্য নিশ্চিত করার পাশাপাশি ভালো উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে সামগ্রিক শিক্ষাব্যবস্থার মান উন্নত করা।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,800SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ