29.3 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

কর্মীবান্ধব নেতা কখনো হারিয়ে যান না: ইমরান হোসেনের জানাজায় এমপি মমিনুল হক

অনলাইন ডেস্ক: দলের প্রাণ কর্মী এবং কর্মীবান্ধব নেতা কখনো হারিয়ে যান না বলে মন্তব্য করেছেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক। হাজীগঞ্জে কালচোঁ দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইমরান হোসেন মজুমদারের জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নওহাটা মজুমদার বাড়ির মরহুম খলিল মজুমদারের ছেলে ইমরান হোসেন মজুমদারের বয়স হয়েছিল ৩৫ বছর। জানাজায় বক্তব্য দেওয়ার সময় এমপি মমিনুল হককে অশ্রুসিক্ত দেখা যায়। পরে তিনি মরদেহের কপাল ছুঁয়ে দোয়া করেন।

এমপি মমিনুল হক বলেন, দলের প্রাণ হচ্ছে কর্মী। যে নেতা বিষয়টি বুঝতে পারেন, তিনিই কর্মীবান্ধব ও যোগ্য নেতা। তাঁর মতে, কর্মীবান্ধব যোগ্য নেতা কখনো হারিয়ে যান না।

ইমরান হোসেন বেশ কিছুদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম পাটোয়ারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, ১ নম্বর রাজারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং ৭ নম্বর বড়কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল।

এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ স্থানীয় কয়েক শ মুসল্লি জানাজায় অংশ নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ