25.8 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’—হাজীগঞ্জ ইউএনওর দপ্তরের দরজায় উন্মুক্ত বার্তা

অনলাইন ডেস্ক: সরকারি কর্মকর্তাদের কার্যালয়ে প্রবেশে প্রচলিত কঠোর নিয়ম ও অনুমতির অপেক্ষার বিপরীতে ব্যতিক্রমী বার্তা দিয়েছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। তিনি নিজ দপ্তরের দরজায় টাঙিয়েছেন—‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, ধাক্কা দিন’.

সাধারণ মানুষের জন্য সরকারি সেবা সহজ ও সংকোচহীন করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যানারের ছবি ছড়িয়ে পড়ার পর ইউএনও প্রশংসা পাচ্ছেন। তবে ব্যানারটি ওই দিনের আগেই দপ্তরের দরজায় টাঙানো হয়েছিল বলে জানা গেছে।

সাধারণ মানুষ, বিশেষ করে বয়োবৃদ্ধ ও প্রত্যন্ত এলাকার বাসিন্দারা সরকারি দপ্তরে গিয়ে অনেক সময় ভেতরে প্রবেশ নিয়ে দ্বিধায় থাকেন। অনুমতি পাওয়া বা দরজার বাইরে অপেক্ষা করার সংকোচ দূর করতেই এই উন্মুক্ত বার্তা দেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ প্রশাসন ও সাধারণ মানুষের দূরত্ব কমিয়ে স্বস্তির পরিবেশ তৈরি করতে পারে।

হাজীগঞ্জ ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, গ্রামের সাধারণ ও বয়োবৃদ্ধ মানুষ অফিসে এসে অনেক সময় ভেতরে ঢুকতে সংকোচ বোধ করেন। ভেতরে কেউ থাকলেও তাঁরা বাইরে অপেক্ষা করেন। মৌখিকভাবে অনুমতি ছাড়াই ভেতরে আসার কথা বলার পরও মানুষের দ্বিধা কাটেনি। তাই সাধারণ মানুষ যাতে অধিকার নিয়ে সেবা নিতে আসতে পারেন, সে জন্য দরজায় ব্যানারটি টাঙানো হয়েছে।

তিনি আরও জানান, প্রচারের উদ্দেশ্যে নয়, সরকারি দায়িত্বের অংশ হিসেবেই বিষয়টি করা হয়েছে। জনগণের সেবা করাই সরকারি কর্মচারীর প্রধান দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ