26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

সার সংকট নয়, মূল সমস্যা সরবরাহে

অনলাইন ডেস্ক: বাংলাদেশে বর্তমানে কোনো সার সংকট নেই; তবে কৃষকের কাছে সময়মতো ও সহজে সার পৌঁছাতে সরবরাহ ব্যবস্থার সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এনায়েত উল্লাহ খোকন বলেন, বিশেষ করে ডিলার পর্যায়ে সারের সরবরাহ, পরিবহন, গুদামজাতকরণ এবং মাঠপর্যায়ে সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা গেলে কৃষকদের ভোগান্তি অনেকটাই কমবে।

তার মতে, কৃষি মৌসুমে ধান, সবজি, ভুট্টা ও আলুর মতো ফসলের স্বাভাবিক উৎপাদনের জন্য সঠিক সময়ে প্রয়োজনীয় সার প্রয়োগ জরুরি। বাজারে পর্যাপ্ত সার থাকার পাশাপাশি তা কৃষকের হাতের নাগালে পৌঁছানোও গুরুত্বপূর্ণ।

মাঠপর্যায়ের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় বাজারে কোনো নির্দিষ্ট সারের সাময়িক ঘাটতি দেখা দিলে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে দূরের এলাকা থেকে সার সংগ্রহ করতে হয়। কোথাও কোথাও বাড়তি পরিবহন খরচ ও বাজারদরের তারতম্যের কারণে কৃষকের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়।

কৃষি সংশ্লিষ্টদের মতে, সার আমদানি ও সামগ্রিক সরবরাহের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্থানীয় চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া জরুরি। কোন এলাকায় কী পরিমাণ সারের প্রয়োজন, সেই তথ্যের ভিত্তিতে সরবরাহ পরিকল্পনা করা গেলে স্থানীয় ঘাটতির আশঙ্কা কমবে এবং অপ্রয়োজনীয় মজুতও এড়ানো সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, মূল সংকট না থাকলেও সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকের মধ্যে কৃত্রিম সংকটের অনুভূতি তৈরি হতে পারে। তাই সার উৎপাদন ও আমদানি থেকে শুরু করে পরিবহন, গুদামজাতকরণ, ডিলার ও খুচরা বিক্রি পর্যন্ত পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও সমন্বিত করা প্রয়োজন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ