26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

চান্দিনায় সৌদি প্রবাসীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ন্যায়বিচার দাবি

অনলাইন ডেস্ক: কচুয়া উপজেলার সীমান্তবর্তী কুমিল্লার চান্দিনা উপজেলায় সৌদি আরবপ্রবাসী মো. আলী আশ্রাফকে নিয়ে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ উঠেছে। নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন দীর্ঘদিন সৌদি আরবে বসবাসরত এই প্রবাসী ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে চান্দিনার ১০ নম্বর গল্লাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাঁচধারা সরকার বাড়িতে স্থানীয়দের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

আলী আশ্রাফ জানান, তিনি পাঁচধারা সরকার বাড়ির বাসিন্দা সুরুজ মিয়ার ছেলে। প্রায় ৩১ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবের রিয়াদে যান। সেখানে ব্যবসা পরিচালনার পাশাপাশি বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার কাজ করেছেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে তিনি সৌদি আরবে মায়েল গ্রুপ অব কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটিতে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকার প্রায় ২৪ জন কর্মচারী রয়েছেন। দীর্ঘ প্রবাসজীবনে চান্দিনা, কচুয়া ও আশপাশের এলাকার প্রায় ৯ হাজার মানুষকে সৌদি আরবে পাঠানোর সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও দাবি করেন তিনি।

তার অভিযোগ, প্রায় ছয় বছর আগে একই বাড়ির চাচাতো ভাই দেলোয়ার হোসেন রাহি ওরফে নিলয় এবং আবু সাইদকে সৌদি আরবে নিয়ে গিয়ে নিজের প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্ব দেন। পরে তারা ব্যবসার অর্থের হিসাব-নিকাশে অনিয়ম করেন বলে অভিযোগ করেন তিনি। হিসাব চাইলে যথাযথ তথ্য না পাওয়ায় দুজনকে দায়িত্বমুক্ত করেন আলী আশ্রাফ। এরপর থেকেই তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি তার।

সংবাদ সম্মেলনে আলী আশ্রাফ অভিযোগ করেন, ‘হাওয়া-মুন্সি’ ও ‘মেহজাবিন মৌ’ নামের ফেসবুক আইডি ব্যবহার করে তাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে দেশে ও বিদেশে তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া প্রতিষ্ঠানের পরিচালক সদস্য চট্টগ্রামের বাসিন্দা লাভলী আক্তারকে ব্যবহার করে তার বিরুদ্ধে একটি অপহরণ মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন আলী আশ্রাফ। তার দাবি, গত ৪ আগস্ট ভোররাতে সৌদি পুলিশ ও সিআইডি তাকে আটক করে নিয়ে যায়। পরে তিনি নয় দিন কারাগারে ছিলেন এবং আইনি প্রক্রিয়া শেষে ১৪ আগস্ট মুক্তি পান।

আলী আশ্রাফ বলেন, তিনি দেশে ও বিদেশে নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং দেলোয়ার হোসেন ও আবু সাইদ তার ও পরিবারের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা করছেন। প্রশাসন ও এলাকাবাসীর মাধ্যমে নিরাপত্তা, ন্যায়বিচার এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান, সাবেক ইউপি সদস্য মো. দুলাল মিয়াসহ এলাকার অনেক মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ