26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

শিক্ষার্থীদের মানবিক মানুষ হতে হবে: সোহেল রুশদী

অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সোহেল রুশদী বলেন, এইচএসসি স্তর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়। এ পর্যায়ে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে এবং নিয়মিত ক্লাস, ক্লাস টেস্ট ও মডেল টেস্টে অংশ নিতে হবে। তিনি শিক্ষার্থীদের মানবিক মানুষ হয়ে সমাজ ও দেশের জন্য কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মোবাইল ফোনে আসক্তি কমিয়ে প্রযুক্তিকে সঠিক কাজে ব্যবহারের পরামর্শ দেন।

তিনি জানান, শিক্ষার্থীদের কলেজে মোবাইল ফোন ব্যবহার না করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। কলেজে আসা-যাওয়ার পথে কোনো শিক্ষার্থী ইভটিজিং বা বিরক্ত করার শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সোহেল রুশদী আরও বলেন, নিয়মিত উপস্থিতি ও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। ভালো ফল করা বিষয়ের শিক্ষকরাও পুরস্কার পাবেন। পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস এবং শিক্ষার্থীদের মূল্যায়নে নিয়মিত পরীক্ষা আয়োজনের ওপরও তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে তিনি জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৭০ সালে বিশিষ্ট শিক্ষাবিদ তাঁর দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, কলেজটি নারী শিক্ষার জন্য নিরাপদ প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখছে এবং এখানকার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাস্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিনসহ অনেকে। কলেজের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক মাও. ছোহাইল আহমাদ চিশতী। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাস্মদ বিলাল হোসাইন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ