26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে: ইউএনও

অনলাইন ডেস্ক: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর মনোহরখাদী এলাকায় ৩৫০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উত্তর মনোহরখাদী লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, ক্লাবের সদস্য, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন জামিউল হিকমা বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলায় ধারাবাহিকভাবে গাছ লাগানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় উত্তর মনোহরখাদীতে ৩৫০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে।

তিনি বলেন, গাছ থেকে মানুষ অক্সিজেন, ফল ও ছায়া পাবে; গাছ বড় হলে পশুপাখিও উপকৃত হবে। তাই গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইউএনও আরও বলেন, কয়েক বছর পর রোপণ করা গাছগুলো মানুষের খাদ্য, ছায়া ও নির্মল বাতাসের উৎস হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়তেও এসব গাছ ভূমিকা রাখবে। তিনি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উত্তর মনোহরখাদী লায়ন্স ক্লাবের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে উপজেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগে স্থানীয় জনগণ ও সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন।

উত্তর মনোহরখাদী লায়ন্স ক্লাবের সভাপতি কালাম বেপারী বলেন, উপজেলা প্রশাসনের কর্মসূচিতে যুক্ত হতে পেরে তারা আনন্দিত। রোপণ করা চারাগুলো বড় হলে এলাকার মানুষ ও পশুপাখি উপকৃত হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কর্মসূচি আরও বাড়ানো প্রয়োজন।

স্থানীয় বাসিন্দারা বলেন, বৃক্ষরোপণ আগামী দিনের জন্য সবুজ ভবিষ্যৎ তৈরির উদ্যোগ। তবে রোপণ করা চারাগুলো যাতে নষ্ট না হয়, সে জন্য নিয়মিত পরিচর্যা প্রয়োজন।

উল্লেখ্য, উত্তর মনোহরখাদী লায়ন্স ক্লাব বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর আগে ক্লাবের উদ্যোগে প্রায় তিন কিলোমিটার সড়ক সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করা হয়েছে। শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমেও সংগঠনটির সদস্যরা ভূমিকা রাখছেন।

কর্মসূচিতে চাঁদপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ রাহাত আমিন পাটওয়ারী, লায়ন্স ক্লাবের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্লাবের সদস্য, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ