26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

ফরিদগঞ্জের মানুষের সঙ্গে আত্মার বন্ধন তৈরি হয়েছে: ইউএনও

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়াকে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তাঁকে সততা নির্ভর, দূরদর্শী ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে অভিহিত করে তাঁর কর্মদক্ষতার প্রশংসা করেন।

উপজেলায় দায়িত্ব পালনকালে তাঁর বস্তুনিষ্ঠ ও প্রশংসনীয় ভূমিকার প্রতি সম্মান জানিয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাব বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শেষ বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ ও সুধীজন বিদায়ী ইউএনওর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসানসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বিদায়ী ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, ফরিদগঞ্জে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছেন। স্বল্প সময়ে স্থানীয় মানুষের সঙ্গে তাঁর আত্মিক বন্ধন তৈরি হয়েছে বলেও জানান তিনি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রশাসনিক কাজে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, প্রশাসন, সাংবাদিক ও জনগণের সহযোগিতা তাঁর স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সাংবাদিকরা বলেন, স্বল্প মেয়াদের কর্মকালেই সেটু কুমার বড়ুয়া প্রশাসনিক কঠোরতা বজায় রাখার পাশাপাশি সাধারণ ও অসহায় মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছিলেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে আর্থিক সহায়তাসহ বিভিন্ন মানবিক প্রয়োজনে তিনি সহযোগিতা করেছেন।

২০২৫ সালের ১৩ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন সেটু কুমার বড়ুয়া। ১১ মাস ১৪ দিন দায়িত্ব পালনের পর তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন।

প্রশাসনিক সূত্র জানিয়েছে, বাগমারা উপজেলার তাহেরপুর থেকে বদলি হয়ে আসা নতুন ইউএনও মেহেদী হাসান মানিক আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ