21.4 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#রাজনৈতিক ত্যাগ ও অতীতের নির্বাচনী সাফল্য নিয়ে আলোচনায় স্বপন মাহমুদ#অসুস্থ আবু তাহের ঢালীকে গনি-আয়েশা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা#মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতির বিকল্প নেই: এমপি মানিক#চাঁদপুর প্রেস ক্লাব বাংলাদেশের জন্য মডেল: এমপি মানিক#মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা

ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনলাইন ডেস্ক: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

সমাবেশে নেতাদের বক্তব্য

সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু। তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।

পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আমিন মিজির সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এতে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, এমরান মিজি, এমরান হোসেন ও সাবেক দপ্তর সম্পাদক ফখরুল পাঠানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ