21.4 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#রাজনৈতিক ত্যাগ ও অতীতের নির্বাচনী সাফল্য নিয়ে আলোচনায় স্বপন মাহমুদ#অসুস্থ আবু তাহের ঢালীকে গনি-আয়েশা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা#মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতির বিকল্প নেই: এমপি মানিক#চাঁদপুর প্রেস ক্লাব বাংলাদেশের জন্য মডেল: এমপি মানিক#মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা

বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর

অনলাইন ডেস্ক: ‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’ স্লোগানকে সামনে রেখে ক্লিন চাঁদপুরের উদ্যোগে পরিবেশ সচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনার অভিনব কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির আওতায় প্লাস্টিকের বোতল, পলিথিন, কাগজসহ বিভিন্ন ধরনের বর্জ্য জমা দিলে খাদ্যসামগ্রী ও গাছের চারা দেওয়া হচ্ছে।

চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সামাজিক ও ক্রীড়া সংগঠন ক্লিন চাঁদপুর এ উদ্যোগ নিয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের পুরান বাজার এলাকায় নির্দিষ্ট স্থানে বর্জ্য জমা দেওয়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে শাকসবজি, আলু, পেঁয়াজ, চাল, ডাল ও গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ গাছের চারা বিতরণ করেন। এতে প্রায় অর্ধশত নারী-পুরুষ অংশ নিয়ে উপহার গ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার নির্ধারিত ডাস্টবিন থাকা সত্ত্বেও অনেকে বাসাবাড়ি ও দোকানের ময়লা রাস্তা, খাল ও নদীতে ফেলছেন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি খাল ও আশপাশের এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে। তাদের মতে, বর্জ্যের বিনিময়ে খাদ্যসামগ্রী ও গাছের চারা দেওয়ার উদ্যোগে মানুষ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে উৎসাহিত হচ্ছেন।

ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যেই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। পরিচ্ছন্নতা, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, বাসাবাড়ির বর্জ্য নির্দিষ্ট স্থানে জমা দেওয়ার অভ্যাস গড়ে তুলতে চাল, পেঁয়াজ, আলু, কাঁচা সবজি ও গাছের চারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিনেই ভালো সাড়া পাওয়া গেছে দাবি করে তিনি বলেন, এখন থেকে অন্তত সপ্তাহে একদিন চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হবে।

ক্লিন চাঁদপুরের উদ্যোক্তাদের মতে, বর্জ্যকে সচেতনতার হাতিয়ার হিসেবে ব্যবহার করলে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা সহজ হবে। এতে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস তৈরির পাশাপাশি শহরে সবুজের পরিমাণও বাড়বে। কর্মসূচিতে সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন。

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ