25.7 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_imgspot_img

ইব্রাহিমপুরে চেয়ারম্যান প্রার্থী ইসমাইল তালুকদারের গণসংযোগ

অনলাইন ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১১ নম্বর ইব্রাহিমপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মাদ ইসমাইল তালুকদার ১ ও ২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। সাধারণ ভোটারদের সমর্থন আদায়ে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, বাজার ও জনবহুল এলাকায় দিনব্যাপী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

গণসংযোগের সময় ইসমাইল তালুকদার স্থানীয় মুরুব্বি, যুবক ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।

ইসমাইল তালুকদার বলেন, “ইব্রাহিমপুর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা ও সার্বিক কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।”

প্রচারণায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমর্থক ও কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। পথসভাগুলোতে মানুষের অংশগ্রহণ দেখা গেছে। স্থানীয় ভোটাররা জানান, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি বেছে নিতে তারা আগ্রহী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ