25.4 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_imgspot_img

কচুয়ায় বিষ প্রয়োগে মৎস্য খামারের ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

অনলাইন ডেস্ক: কচুয়া পৌরসভার কড়ইয়া এলাকায় একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটিকরপাড়া সংলগ্ন দক্ষিণ বিলে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারি মো. আবুল খায়ের ওই গ্রামের হাজী দুলাল মিয়ার ছেলে।

আবুল খায়ের জানান, জমি ইজারা নিয়ে এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ করে ১২০০ শতাংশ জমিতে ছয় বছর ধরে মাছ চাষ করছেন তিনি। তার অভিযোগ, মঙ্গলবার মধ্যরাতে পাহারাদার ঘুমিয়ে পড়ার সুযোগে দুর্বৃত্তরা খামারে বিষ প্রয়োগ করে।

বুধবার সকালে খামারে গিয়ে রুই, কাতলা, মৃগেল, কৈ, তেলাপিয়া, শিং ও সরপুঁটিসহ বিভিন্ন জাতের মাছ মরে পানিতে ভেসে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয় বাসিন্দারা পানি থেকে মরা মাছ তুলতে সহযোগিতা করেন।

আবুল খায়েরের দাবি, গত ২৮ সেপ্টেম্বর কড়ইয়া এলাকায় অনুষ্ঠিত একটি মাদকবিরোধী সমাবেশে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা দেওয়ার পর তিনি মাছের ব্যবসায় মনোযোগ দেন। এতে স্থানীয় কিছু মাদকসেবী ক্ষুব্ধ হয়ে তাকে আবার মাদকের সঙ্গে যুক্ত হতে চাপ দেয় বলে জানান তিনি। তাদের কথায় রাজি না হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে খামারে বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারণা করছেন আবুল খায়ের।

খামারের পাহারাদার মো. ইব্রাহিম জানান, রাত ১টা পর্যন্ত পাহারা দেওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন। ওই সময়েই পুকুরে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা বলেন, বিষপ্রয়োগে মাছ নিধনের ঘটনায় ঋণগ্রস্ত আবুল খায়ের পরিবার নিয়ে সংকটে পড়েছেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি এবং ক্ষতিগ্রস্ত খামারির ক্ষতিপূরণের দাবি জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ