25.4 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_imgspot_img

ফরিদগঞ্জে অনন্যা যুব নারী কল্যাণ সংঘের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

অনলাইন ডেস্ক: ফরিদগঞ্জে অনন্যা যুব নারী কল্যাণ সংঘের (রেজি নং: যুউী-চাঁদ/২০২৪-১১) উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে প্রায় তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে চাঁদপুর মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেলের নেতৃত্বে চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল চিকিৎসাসেবা দেয়।

চিকিৎসা নিতে আসা কয়েকজন নারী জানান, গ্রামে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে গাইনি চিকিৎসকের পরামর্শ পাওয়া কঠিন। শহরে গিয়ে চিকিৎসকের ফি ও ওষুধের খরচ বহন করাও অনেকের জন্য ব্যয়বহুল। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পাওয়ায় তাদের সাশ্রয় হয়েছে বলে তারা জানান। একই সঙ্গে তারা এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।

অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তার জানান, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং নারীদের কল্যাণে সংগঠনটি কাজ করছে। এর অংশ হিসেবে বছরজুড়ে সামাজিক ও মানবিক উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ উদ্যোগটির প্রশংসা করে বলেন, গ্রাম থেকে শহরে গিয়ে চিকিৎসা নিতে না-পারা অসচ্ছল মানুষ এ ধরনের ক্যাম্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন।

চিকিৎসা দলপ্রধান ডা. মো. সাইফুল ইসলাম সোহেল বলেন, ছুটির দিনে সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা দিতে পেরে তারা আনন্দিত। দরিদ্র ও সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তারা সহযোগিতা করতে প্রস্তুত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ