অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মতলব ক্রিকেট একাডেমির ২০২৬–২৮ মেয়াদের ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭টায় মতলব কমিউনিটি সেন্টারে সংগঠনের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোদাচ্ছের হোসেন পাটোয়ারী।
নতুন কমিটির দায়িত্বে যারা
১১ সদস্যের কার্যকরী পরিষদে সভাপতি হয়েছেন শরীফ উল্লাহ টিটু এবং সাধারণ সম্পাদক জুয়েল হোসেন।
কমিটির অন্যান্য সদস্য হলেন—সহ-সভাপতি উত্তম কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক পঙ্কজ সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা, দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল হাসান, প্রচার সম্পাদক মামুনুর রশীদ সরকার মামুন এবং কোষাধ্যক্ষ মাহামুদুল হাসান জাহিন। সদস্য হিসেবে রয়েছেন মুশফিক হাসান আয়ান ও আদিল আরহাম।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ শরীফ উল্লাহ টিটু ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন যৌথভাবে কমিটিতে স্বাক্ষর করেছেন।
নতুন কমিটি গঠনের ফলে মতলব অঞ্চলে উদীয়মান ক্রিকেটার তৈরি এবং ক্রীড়াঙ্গনের সার্বিক অগ্রগতি আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।




