27 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাইমচরে ইলিশ মজুত ও বিক্রির দায়ে হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা#গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ#প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহমাহমুদপুরে যুবদলের মতবিনিময় সভা#প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার হবে: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান#সভাপতি-সম্পাদক প্রার্থী হতে ৩০ অক্টোবরের মধ্যে পদত্যাগ জমা দেওয়ার আহ্বান#গুপ্টি পশ্চিম ইউনিয়নে নির্বাচনী মাঠে আছেন যাঁরা#ফরিদগঞ্জে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক ও অফিস সহকারী সাময়িক বরখাস্ত#কচুয়ায় মৎস্য প্রজেক্টে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, ভাই আহত#মসজিদের বিদায়ী খতিবের প্রতি এমন সম্মান প্রশংসাব্যঞ্জক#রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

রাজরাজেশ্বরের উন্নয়নে কবির হোসেন চোকদারের পক্ষে বিএনপির মনোনয়ন দাবি

অনলাইন ডেস্ক: রাজরাজেশ্বরকে নদীভাঙন ও অনুন্নয়নের অভিশাপ থেকে মুক্ত করে একটি সমৃদ্ধ ইউনিয়নে রূপান্তর করতে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই—এমন প্রত্যাশা ব্যক্ত করে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন চোকদারের পক্ষে দলীয় মনোনয়নের দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন বংশের মুরব্বিরা।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোয়ালনগর পাটোয়ারী বাজারে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন বংশের মুরব্বিদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার মুরব্বিরা অংশ নেন।

বক্তারা বলেন, নদীভাঙন, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও অনুন্নত জীবনযাত্রার কারণে রাজরাজেশ্বরের মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় রয়েছেন। এলাকার উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ ও মানুষের জীবনমান পরিবর্তনে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তাঁদের দাবি, কবির হোসেন চোকদার এলাকার সন্তান এবং তাঁর বাবা-মা দুজনই জনপ্রতিনিধি ছিলেন। পরিবারের জনসেবার ঐতিহ্য ও তাঁর সামাজিক কর্মকাণ্ড বিবেচনায় তাঁকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা।

প্রধানীয়া বংশের মুরব্বি হাজী কাদির প্রধানীয়ার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদার। এতে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী দেওয়ানসহ বিভিন্ন বংশের মুরব্বি ও দলীয় নেতারা।

কবির হোসেন চোকদার বলেন, তিনি এই এলাকার সন্তান এবং তাঁর বাবা দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হোন বা না হোন, জীবনের শেষ দিন পর্যন্ত এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েই মানুষের সেবায় কাজ করার কথাও জানান এই চেয়ারম্যান পদপ্রার্থী।

রাজরাজেশ্বরের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, নদীভাঙন প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চান। রাজরাজেশ্বরকে মডেল ইউনিয়নে রূপান্তরের অগ্রযাত্রায় তিনি ভূমিকা রাখতে চান বলেও জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ