অনলাইন ডেস্ক: চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন মন্টু খানের খেরুদিয়ার বাড়িতে ২৫ অক্টোবর রাতে বা ভোররাতে চুরি হয়েছে। চোরেরা ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে স্টিলের আলমারির লকার ভাঙে এবং তাঁর মেয়ে ও ছেলের পৃথক কক্ষসহ তিনটি কক্ষে তল্লাশি চালায়। বিভিন্ন কাপড়, আইপিএস, মোবাইল ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় ভোর হয়ে যাওয়ায় তারা পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
খুব ভোরে পাশের এক প্রতিবেশী বাসার বাইরের লাইট বন্ধ করতে গেলে চোর দৌড়ে পালিয়ে যায়। পরে তিনি পশ্চিম পাশের দরজা খোলা দেখতে পান। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কত টাকা বা স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে, তা জানা যায়নি।
মোশারেফ হোসেন মন্টু খান মোটরসাইকেল দুর্ঘটনায় অসুস্থ থাকায় চিকিৎসকের কাছে গিয়েছিলেন এবং রাতে বাসায় ফেরেননি। মেয়ের অসুস্থতার কারণে তাঁর স্ত্রী ও ছেলে সাঈফ খানও হাসপাতালে অবস্থান করছিলেন। ফলে রাতে বাসায় কেউ ছিলেন না।
সকালে স্থানীয় লোকজন, মসজিদের ইমাম, ঢাকা থেকে ভোরে আসা আলহাজ্ব হারুণুর রশিদ খানের মেজো ছেলে হূমায়ূন কবীর খান, আকতার বকাইল ও ইছহাক তফদারসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ঘরের পরিস্থিতি দেখেন।




