26.9 C
Bangladesh
রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
spot_imgspot_img

ফরিদগঞ্জে মাতৃছায়া কিন্ডারগার্টেনে নজরুল বর্ষের আয়োজন

অনলাইন ডেস্ক: ফরিদগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) উপজেলা সদরে মাতৃছায়া কিন্ডারগার্টেন ফরিদগঞ্জের উদ্যোগে বিদ্যালয়টির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং মাতৃছায়া কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. মহসীন পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে মো. মহসীন পাটওয়ারী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাজ, সংস্কৃতি, মূল্যবোধ ও মানুষের চিন্তাজগতে গভীর প্রভাব রেখে গেছেন। পরাধীনতা, জুলুম, নির্যাতন, শোষণ, অসাম্য, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে নজরুলের লেখনী মানুষকে আজও অনুপ্রেরণা দেয়। বিপ্লব, বিদ্রোহ, সংগীত, প্রেম, প্রকৃতি ও মানবিক মূল্যবোধ—সব ক্ষেত্রেই তাঁর সৃষ্টির প্রাসঙ্গিকতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে আবু হেনা মোস্তফা কামাল বলেন, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে অবিস্মরণীয় নাম। মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর কবিতা ও গান অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। নতুন প্রজন্মের সঙ্গে জাতীয় কবির জীবন ও কর্মের সম্পর্ক আরও গভীর করতেই নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’ শুরু হয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস মো. মাইনুল আহসান মামুন, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা শহীদ উল্লাহ পাটওয়ারী এবং শিক্ষানুরাগী আবুল বাশার। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও গুণী কলাকুশলীদের হাতে আমন্ত্রিত অতিথিরা বিশেষ পুরস্কার তুলে দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ