25.2 C
Bangladesh
রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#মতলব উত্তরে ৪০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, ২০ জেলে আটক#ফরিদগঞ্জে যুবলীগের সাবেক নেতা সোহেল বিন সালেহ বাবু গ্রেপ্তার#উপাদী উত্তর যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি#শাহরাস্তিতে বলশিদ আন্ত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত#ফরিদগঞ্জে মাতৃছায়া কিন্ডারগার্টেনে নজরুল বর্ষের আয়োজন#চাঁদপুর সদরে সড়কে ক্ষতিগ্রস্ত কার্পেটিং সংস্কারে ঠিকাদারকে এক সপ্তাহের সময়সীমা#ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন#হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা#শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ#হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময়

ফরিদগঞ্জে যুবলীগের সাবেক নেতা সোহেল বিন সালেহ বাবু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতের সমন ও গ্রেফতারি পরোয়ানামূলে যুবলীগের সাবেক নেতা সোহেল বিন সালেহ বাবুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পুলিশ প্রহরায় তাঁকে চাঁদপুর বিচারিক আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গুপ্টি পশ্চিম ইউনিয়নের একটি স্থানীয় মারামারি ও সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে আদালতে দায়ের করা মামলায় (মামলা নং: জিআর ২০৭/২৪) তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানামূলে আসামিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ