29.4 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#পাইকপাড়া উত্তরে ডজনখানেক প্রার্থী মাঠে সক্রিয়#কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন#শাহমাহমুদপুরের ৪ নম্বর ওয়ার্ডে ভোটারদের সমর্থনে এগিয়ে রিপন মিজি#মতলব উত্তরে ৭৮ শিক্ষার্থী পেল জিপিএ-৫ সংবর্ধনা#প্রাইম টেলিভিশনের মতলব প্রতিনিধি হলেন মো. মুজাহিদুল ইসলাম#কেএফটি কলেজিয়েট স্কুলে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন#‘যত বড় প্রভাবশালীই হোক, কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না’#সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা#ফরিদগঞ্জে মোবাইল টাওয়ার নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন#চাঁদাবাজি ও অপহরণ মামলা ধামাচাপা দিতে প্রবাসীর পরিবারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ

‘যত বড় প্রভাবশালীই হোক, কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না’

অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, যত বড় প্রভাবশালীই হোক, কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেওয়া হবে না। সরকারি বিভিন্ন দপ্তরের বেদখল হওয়া সম্পত্তি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে উদ্ধার করতে হবে। সরকারি জায়গা সরকারের কাছে ফিরিয়ে দিতে কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সরকারি জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। সরকারি সম্পত্তি উদ্ধার করা গেলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করবে সরকার বলেও জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে অফিস-আদালত, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন সংসদ সদস্য। কোথাও দীর্ঘদিন পানি জমে না থাকে এবং জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা ধ্বংসে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে। গত সেপ্টেম্বর মাসে প্রায় ৭০০ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। সদর হাসপাতালে ওষুধ ও স্যালাইন মজুদ থাকলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি বলে উল্লেখ করেন তিনি।

ফ্যামিলি কার্ড ও মা ইলিশ সংরক্ষণ

সভায় জানানো হয়, সদর উপজেলায় ফ্যামিলি কার্ডের জন্য ৩৫০০ পরিবারের জরিপ সম্পন্ন হয়েছে। এর মধ্যে চাঁদপুর পৌরসভায় ২ হাজার এবং সদর উপজেলায় ১৫০০ পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। আড়াই হাজার টাকা আর্থিক সহায়তার বিষয়টি সহজ ভাষায় মানুষের কাছে তুলে ধরতে মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও জেলা পুলিশকে ধন্যবাদ জানান শেখ ফরিদ আহম্মেদ মানিক। জেলেরা যাতে প্রাপ্য সরকারি সহায়তা শতভাগ পান, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আগামী অভিযানগুলো আরও কার্যকরভাবে পরিচালনার প্রস্তুতি নেওয়ার কথা বলেন তিনি।

ওএমএসের চাল বিতরণে তদারকির নির্দেশ

ওএমএসের চাল বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এতে প্রকৃত উপকারভোগীরা সঠিকভাবে চাল পাচ্ছেন না। ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত তদারকির নির্দেশ দিয়ে চাল বিতরণে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না বলে জানান তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে সভায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মনিরা বেগম চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

সভায় বক্তারা ইব্রাহিমপুর ইউনিয়নে সরকারি সম্পত্তি উদ্ধারে চলমান অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। মাদক, অবৈধ দখল ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ