34.6 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুরের ফুটবলের সুদিন ফেরাতে ক্রীড়াঙ্গনের নেতৃত্বে কাজ করতে চান কাজী মাইনুল হক জীবন#প্রভাবশালী হলেও ছাড় নয়, সরকারি জমি দখলমুক্তের হুঁশিয়ারি এমপি মানিকের#বাংলাদেশ-জাপান অংশীদারত্ব জোরদারের প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর#দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে নতুন আশার আলো#মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ#চাঁদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে সাংবাদিক শফিকুর রহমানের দাফন সম্পন্ন#হাইমচরে ইলিশ মজুত ও বিক্রির দায়ে হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা#গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ#প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহমাহমুদপুরে যুবদলের মতবিনিময় সভা#প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার হবে: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

প্রভাবশালী হলেও ছাড় নয়, সরকারি জমি দখলমুক্তের হুঁশিয়ারি এমপি মানিকের

অনলাইন ডেস্ক: সরকারি জমি অবৈধ দখলে রাখলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেছেন, দখলদার যত প্রভাবশালীই হোক, সরকারি জায়গা দখলে রাখতে পারবে না। চাঁদপুর সদর উপজেলার সব সরকারি জমি চিহ্নিত করে অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এন এম জামিউল হিকমা।

সভায় এমপি মানিক উপজেলার সব সরকারি জমির তালিকা তৈরি এবং অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে উদ্যোগ নিতে ইউএনওকে আহ্বান জানান। সরকারি সম্পত্তি উদ্ধারের কাজে কোনো ধরনের প্রভাব বা বাধাকে প্রশ্রয় না দেওয়ার কথাও বলেন তিনি। প্রশাসনের উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এমপি।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সরকারি সম্পত্তি উদ্ধার করা গেলে তা জনস্বার্থে ব্যবহারের সুযোগ তৈরি হবে। সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করার পক্ষে সাধারণ মানুষ রয়েছে উল্লেখ করে তিনি সম্পত্তি রক্ষা ও দখল উচ্ছেদে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ