29.4 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#পাইকপাড়া উত্তরে ডজনখানেক প্রার্থী মাঠে সক্রিয়#কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন#শাহমাহমুদপুরের ৪ নম্বর ওয়ার্ডে ভোটারদের সমর্থনে এগিয়ে রিপন মিজি#মতলব উত্তরে ৭৮ শিক্ষার্থী পেল জিপিএ-৫ সংবর্ধনা#প্রাইম টেলিভিশনের মতলব প্রতিনিধি হলেন মো. মুজাহিদুল ইসলাম#কেএফটি কলেজিয়েট স্কুলে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন#‘যত বড় প্রভাবশালীই হোক, কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না’#সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা#ফরিদগঞ্জে মোবাইল টাওয়ার নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন#চাঁদাবাজি ও অপহরণ মামলা ধামাচাপা দিতে প্রবাসীর পরিবারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ

সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের একঝাঁক উদ্যোক্তার সমন্বয়ে গঠিত ‘সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর শহরের এলিট চাইনিজ রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। এতে সংগঠনের অন্যতম উদ্যোক্তা মো. সাইফুল ইসলাম রতন, মাসুদ রানা, মিজানুর রহমান, নুরু কাজী ও মাওলানা মো. সাইফুল্লাহ অংশ নেন।

সভার শুরুতে বার্ষিক সাধারণ সভা ও সদস্যদের উপস্থিতি উপলক্ষে কেক কেটে শুভ কামনা জানানো হয়। পরে সংগঠনের উন্নয়ন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা।

সদস্যদের সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভা শেষে আমন্ত্রিত সদস্য ও অতিথিরা নৈশভোজে অংশ নেন।

২০২৩ সালের জানুয়ারি মাসে ‘সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ আত্মপ্রকাশ করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ