29.9 C
Bangladesh
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের কণ্ঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় সেরা ২০ নির্বাচিত#ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, অনির্দিষ্টকালের সংবাদ বর্জনের ঘোষণা#রক্তাক্ত ২৮ অক্টোবরের হামলাকারীদের বিচারের দাবিতে চাঁদপুর জামায়াতের আলোচনা সভা#ব্যাংকক আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ চিত্রশিল্পী চাঁদপুরের নাফিসা ইসলাম#ইব্রাহিমপুরবাসীর জনপ্রতিনিধি হতে চান একাধিকবার কারাবরণকারী হাফিজ উল্লাহ খান#সড়ক নিরাপদ রাখতে ট্রাফিক আইন মানার বিকল্প নেই: জেলা প্রশাসক#মতলব উত্তরে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকার ও বেচাকেনার অভিযোগ#বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান#ফরিদগঞ্জে অসুস্থ মাকসুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদন#পাইকপাড়া উত্তরে ডজনখানেক প্রার্থী মাঠে সক্রিয়

সড়ক নিরাপদ রাখতে ট্রাফিক আইন মানার বিকল্প নেই: জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক: সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক, মালিক ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে মন্তব্য করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে অতিরিক্ত গতি পরিহার এবং চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে রোডশো ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো বের হয়।

জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানির পাশাপাশি একটি পরিবারও ধ্বংসের মুখে পড়ে। তাই সড়কে চলাচলের সময় সবাইকে দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা, শৃঙ্খলা ও মানবিকতাবোধ গড়ে তুলতে হবে। বয়স্ক যাত্রীদের সঙ্গে তরুণদের ভালো আচরণের ওপরও তিনি গুরুত্ব দেন।

তিনি সড়ক নিরাপদ রাখতে মালিক, চালক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিআরটিএর উচ্চমান সহকারী এমদাদুল হক শামীমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন আবদুল্লাহ আল মামুন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অভিজ্ঞ চালকদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ অতিথিরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ