25.9 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সাড়ে সাত বছরে ১৪ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি#হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত#চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত#ফরিদগঞ্জে অটোরিকশাচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১#চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন মোশারফ হোসাইন#ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে ফরিদগঞ্জে ইনকিলাব মঞ্চের মার্চ ও সমাবেশ#ইউপি নির্বাচনে অনিয়ম করলেই শাস্তি, প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির হাতে#৩৫ তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় চাঁদপুরের তিন সুইমিং ক্লাবের অংশগ্রহণ#এইচএসসি ও সমমানের ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে#চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন মোশারফ হোসাইন

অনলাইন ডেস্ক: চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও ব্যবসায়ী আলহাজ্ব মো. মোশারফ হোসাইন বলেছেন, সততা, আন্তরিকতা ও নিষ্ঠাকে তিনি কাজের মূলমন্ত্র হিসেবে অনুসরণ করেন। মহান আল্লাহ সুযোগ দিলে চাঁদপুর পৌরসভার প্রতিটি এলাকার উন্নয়নে নিজেকে শতভাগ নিয়োজিত রাখবেন বলেও জানান তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উত্তর দাসদী এলাকার শেষ প্রান্তের দশানি দিঘিরপাড় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ী ও সমাজসেবক মো. জসিম উদ্দিন খানের ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় মোশারফ হোসাইন বলেন, দীর্ঘদিন পর ওই এলাকায় আসার ইচ্ছা পূরণ হয়েছে। এলাকার অধিকাংশ মানুষ নদীভাঙনের শিকার উল্লেখ করে তিনি বলেন, নিজেও নদীভাঙনের অভিজ্ঞতার কারণে বাসিন্দাদের কষ্ট ও বাস্তবতা উপলব্ধি করেন।

তিনি বলেন, জেলা শহরের কাছে হলেও অঞ্চলটি কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। ব্যক্তিগত উদ্যোগে অথবা মেয়র নির্বাচিত হলে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তিনি। এলাকার চেহারা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও জানান।

মুসল্লিদের উদ্দেশে মোশারফ হোসাইন বলেন, ব্যবসার উপার্জন থেকে তিনি মানুষের সেবায় কাজ করছেন এবং তাঁর কাছে সবাই সমান। এলাকার মানুষের প্রয়োজনে পাশে থাকার পাশাপাশি যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

আলোচনা শেষে দেশ, জাতি ও সমাজের শান্তি, সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মো. ইলিয়াস মুন্সী। এ সময় ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. শফিকুর রহমানসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে মোশারফ হোসাইন দশানি দিঘিরপাড় এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন। তিনি মসজিদ প্রাঙ্গণে নির্মাণাধীন বা স্থগিত মাদ্রাসাটি পরিদর্শন করে এর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তাঁর সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ