30.4 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ

অনলাইন ডেস্ক: মাত্র ১০ বছর বয়সেই পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে ক্ষুদে শিক্ষার্থী মো. আশ্রাফ আহমেদ নবীন। দীর্ঘ ১ বছর ৯ মাস ১০ দিনের অধ্যবসায়ে কুরআন মুখস্থ করে সে এই কৃতিত্ব অর্জন করেছে। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও মাদরাসার সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আশ্রাফ আহমেদ নবীন চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে। সে চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব শ্রীরামদী ৪ নম্বর ওয়ার্ডে ব্রিজের গোড়ার পশ্চিম পাশে অবস্থিত উসমান ইবনে আফফান (রা.) মডেল মাদরাসার হিফজ বিভাগ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

মাদরাসা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৮ জানুয়ারি আশ্রাফ কুরআন হিফজ শুরু করে। পরে ২০২৬ সালের ২৮ অক্টোবর সে ৩০ পারা হিফজ সম্পন্ন করে। মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহর তত্ত্বাবধানে তার হিফজ কার্যক্রম সম্পন্ন হয়।

আশ্রাফের হিফজ সম্পন্ন উপলক্ষে সম্প্রতি মাদরাসার উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে আশ্রাফের মা-বাবা ও হিফজের পেছনে পরিশ্রম করা শিক্ষকদের অবদানের কথাও তুলে ধরা হয়।

শিক্ষকের বক্তব্য

মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ বলেন, মাত্র ১০ বছর বয়সে আশ্রাফের ৩০ পারা হিফজ সম্পন্ন করা আনন্দের বিষয়। তার এ অর্জনের পেছনে অধ্যবসায়, মা-বাবার সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টা রয়েছে।

তিনি আশ্রাফের জন্য দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাকে পবিত্র কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দেন এবং দ্বীন ও মানবতার সেবায় নিয়োজিত রাখেন।

মাদরাসার পরিচালকদের পক্ষ থেকে আশ্রাফ আহমেদ নবীনকে মোবারকবাদ জানানো হয়েছে। একই সঙ্গে তার মা-বাবা ও শিক্ষকদের শ্রমের জন্য উত্তম প্রতিদান এবং আশ্রাফকে কুরআনের হক্কানি হাফেজ হিসেবে কবুল করার জন্য দোয়া করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ