31.8 C
Bangladesh
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ#এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল#কবর জিয়ারতের মধ্য দিয়ে সম্ভাব্য মেম্বার প্রার্থী শরীফ তালুকদারের নির্বাচনী প্রচারণা শুরু#স্বপন মাহমুদের পদত্যাগে আবেগঘন শাহমাহমুদপুর বিএনপির সভা#সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় শাহরাস্তির প্রবাসী শাহ আলমের মৃত্যু#মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন#রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন প্রক্রিয়া শুরু#চাঁদপুর ট্যাক্সেস বারে ঢাকা ট্যাক্সেস বারের আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়#সাড়ে সাত বছরে ১৪ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি

কবর জিয়ারতের মধ্য দিয়ে সম্ভাব্য মেম্বার প্রার্থী শরীফ তালুকদারের নির্বাচনী প্রচারণা শুরু

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে (কেতুয়া-আলুমুড়া) সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন মোঃ শরীফ তালুকদার।

তিনি গতকাল ৩০ অক্টোবর শুক্রবার বাদ জুমা এলাকার সুধীজনসহ মুসুল্লিদের নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার পিতা মরহুম মমতাজ উদ্দিন ও তার বড় ভাই উক্ত ওয়ার্ডের ৩বারের সাবেক ইউপি সদস্য মরহুম সফিকুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী কার্যক্রমের শুরুতে তিনি এ কবর জিয়ারত করে এলাকার মৃত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনা করে দোয়া করেন। এ সময় তিনি নির্বাচন করার কথা জানিয়ে এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শরীফ তালুকদার জানান, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে এগিয়ে যেতে চান। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ