28.8 C
Bangladesh
রবিবার, নভেম্বর ১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা#জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক#বাবুরহাট দক্ষিণ দাসদীতে রাস্তা বন্ধ, ভোগান্তিতে অর্ধশতাধিক পরিবার#ভারত থেকে আনা চালে আফলাটক্সিন শনাক্ত, ৯ হাজার ৫০০ টন বিতরণ স্থগিত#এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ#এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের এক মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ

জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক

অনলাইন ডেস্ক: ডেঙ্গুর প্রকোপ থেকে নদীবেষ্টিত হাইমচরবাসীকে সুরক্ষা দেওয়া ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঝাড়ু দেওয়া এবং মশক নিধন ওষুধ ছিটানোর মাধ্যমে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ও স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে। তবে শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়; এ জন্য জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। বাসাবাড়ি, আঙিনা ও কর্মক্ষেত্র পরিষ্কার রাখার পাশাপাশি কোনো স্থানে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অভিযানে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানকালে উপজেলা পরিষদ চত্বরের আশপাশের নালা-নর্দমা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। মশা নিধনে ফগার মেশিন ও লার্ভিসাইড স্প্রে প্রয়োগ করা হয়।

উপজেলা সদরের পাশাপাশি হাইমচরের বিভিন্ন ইউনিয়নেও একই সময়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, সুশীল সমাজের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ