স্টাফ রিপোর্টার: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের পূর্ব ধলাইতলী আব্দুল জলিল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সভাপতি চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উক্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ গ্রামের কৃতি সন্তান এডভোকেট মনির হোসেন।
গত ৪ নভেম্বর বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক নির্দেশিত হয়ে রেজিষ্টার প্রফেসর এসএম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত বামাশিবো/প্রশা/২৩১২৬১০৩৮৭৯১/১৪০৬৭১নং স্মারকে ৪(চার) সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটিতে এডভোকেট মনির হোসেনকে সভাপতি, উক্ত মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাসিনা মজুমদারকে সদস্য সচিব, তানভীর হোসেনকে অভিভাবক সদস্য ও মোঃ মোফাজ্জুল হোসেনকে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। উক্ত কমিটির নব নির্বাচিত সভাপতি মাদ্রাসার শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষকদের দোয়া ও সর্বাত্মক সহযোগীতা কামনা করছেন।
এদিকে উক্ত কমিটির সভাপতি এডভোকেট মনির হোসেন তাকে সভাপতি পদে মনোনীত করায় আল্লাহ পাকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া স্থানীয় সাংসদ ড. জালাল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃত্বের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দায়িত্ব পালনে তাদের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেন।




